পিওর ঘি ৫০০ গ্রাম প্লাস্টিকের জার
800 ৳
ডেলিভারি চার্জ
ঢাকার ভিতর: ৮০ টাকা | ঢাকার বাইরে: ১৩০ টাকা
* সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত।
*পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা করে যোগ হয়।

খাঁটি দুধের ক্রিম

কৃত্রিম ফ্লেভার নেই

প্রিজারভেটিভ নেই

কৃত্রিম রং নেই
Description
Nutrition Facts
-
পুষ্টি উপাদান পরিমাণ (১ টেবিল চামচ)
-
ক্যালোরি ১২০ ক্যালোরি
-
মোট চর্বি ১৪ গ্রাম
-
– স্যাচুরেটেড চর্বি ১.৫ গ্রাম
-
– মনো-আনস্যাচুরেটেড চর্বি ৯ গ্রাম
-
– পলিআনস্যাচুরেটেড চর্বি ৩.৫ গ্রাম
-
ট্রান্স চর্বি ০ গ্রাম
-
কোলেস্টেরল ০ মিলিগ্রাম
-
সোডিয়াম ০ মিলিগ্রাম
-
কার্বোহাইড্রেট ০ গ্রাম
-
প্রোটিন ০ গ্রাম
-
ভিটামিন E ২–৩% দৈনিক মান (DV)
-
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রায় ৯০০ মিলিগ্রাম
-
ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড প্রায় ২,০০০ মিলিগ্রাম
উল্লেখ্য:
১. সরিষার তেল সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেজালমুক্ত।
২. এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী মনো-আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ।
৩. ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৪. কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট, প্রিজারভেটিভ এবং কৃত্রিম রং ও ঝাঁজ মুক্ত।
-
Nutrient Amount 1 tbs (14 g)
-
Calories 120 kcal
-
Total Fat 14 g
-
– Saturated Fat 1.5 g
-
– Monounsaturated Fat 9 g
-
– Polyunsaturated Fat 3.5 g
-
Trans Fat 0 g
-
Cholesterol 0 mg
-
Sodium 0 mg
-
Total Carbohydrates 0 g
-
Protein 0 g
-
Vitamin E 2–3% Daily Value (DV)
-
Omega-3 Fatty Acids ~900 mg
-
Omega-6 Fatty Acids ~2,000 mg
Notes:
1. 100% pure wooden ghani pressed mustard oil.
2. Rich in heart-healthy monounsaturated fats.
3. Naturally contains Omega-3 & Omega-6 fatty acids that help boost immunity.
4. Free from cholesterol, trans fat, preservatives, and artificial additives.
Popular Products
Related products
-
পল্লী চাক সহ মধু ১ কেজি
1,600 ৳
Questions
আপনাদের ঘি কোন ধরণের—দানাদার নাকি মিষ্টি কড়া জালের ঘি?
নবান্ন সবসময় আপনার স্বাদ ও পছন্দকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের অভিজ্ঞতা বলছে—৮০% এর বেশি গ্রাহক নবান্নের মিষ্টি কড়া জালের ঘি বেছে নেন। খাঁটি দুধ থেকে তৈরি এই ঘি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং প্রতিটি খাবারে যোগ করে বিশেষ এক মিষ্টি সুবাস।
এই ঘি কেবল নিজের পরিবারের জন্য নয়—অনেকে বিশেষ উপলক্ষে প্রিয়জনদের উপহার হিসেবেও বেছে নেন। পাশাপাশি, বাংলাদেশ থেকে নিয়মিত অনেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের আত্মীয়-পরিজনের কাছে নবান্নের ঘি পাঠান। আবার অনেকে বিদেশে ভ্রমণের সময় প্রিয়জনদের জন্য সঙ্গে নিয়ে যান আমাদের খাঁটি ঘি—ভালোবাসা ও ঐতিহ্যের এক অনন্য উপহার হিসেবে।
তাই গ্রাহকদের ভালোবাসা ও চাহিদার কথা বিবেচনা করে নবান্ন বর্তমানে শতভাগ খাঁটি মিষ্টি কড়া জালের ঘি উৎপাদন করছে। প্রতিটি ফোঁটায় আছে দেশের ঐতিহ্য, খাঁটি স্বাদ আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বার্তা।
ঘি তেলের মতো হয়ে যায় কেন?
প্রথমে একটা তা জিনিস বুঝতে হবে, ঘি একটা উত্তম কোয়ালিটির তৈলাক্ত পণ্য কারণ ঘি দুধের ক্রিম থেকে তৈরী হয়। একই ক্রিম থেকে বাটার তৈরী হয় তো বাটার তাপে যেমন গলে যায়, তেমনি খাঁটি ঘি গরম কালে তেল আর দানা, ২ তা আলাদা ভাগে ভাগ হয়ে যায়।
বাজারে প্রচলিত ঘি এর মধ্যে দানাদার ঘি অন্যতম। তবে বিএসটিআই এর মান অনুযায়ী উৎকৃষ্ট ঘির আদ্রতা হতে হবে ০.০০১ শতাংশ। এই মান অর্জন করতে ঘি তৈরির সময় আমাদের দানাদার ঘি এর থেকে বেশি সময় প্রক্রিয়াজাত (রান্না) করতে হয় যার ফলে ঘির দানা কমে যায়। এর ফলে আমাদের ঘি এর দানা কম হয়, যা শুধু বিএসটিআই মানকে অনুসরণ করে না, এর পাশাপাশি আমাদের ঘির রং ও সুবাস অন্য যেকোনো ঘির থেকে বেশি হয়।
আপনাদের ঘি কোথায় তৈরী?
কুষ্টিয়ায় আমাদের দক্ষ কারিগর দিয়ে নবান্নের ঘি তৈরি করা হয়। এবং প্রতিটি জার ব্যবহারের আগে ক্লিনিং এজেন্ট দিয়ে ধুয়ে আলট্রা ভাওলেট রে দিয়ে পুনরায় জীবাণু মুক্ত কর হয়।
খাঁটি প্রিমিয়াম ঘির দানা কি কম হতে পারে?
দানার পরিমাণ নির্ধারণ করে না ঘি খাঁটি কিনা। যেহেতু ঘি একটা তেল জাতীয় খাদ্য, তাই একই পাত্রের ঘি সময় ভেদে দানাদার হতে পারে, জমে যেতে পারে। আবার উপরে তরল জমতে পারে।
খাঁটি ঘি এর গন্ধ কি পরিবর্তন হতে পারে?
হ্যাঁ। সময়ের সাথে সাথে খাঁটি ঘির গন্ধ কমতে পারে। ঘি যেহেতু আগুনের তাপে রান্না করা হয়, তাই প্রথম দিকে একটা কড়া ও সুন্দর গন্ধ থাকে। যা অনেক দিন রেখে দিলে কমতে থাকে। কিছু জনপ্রিয় অনলাইন ব্র্যান্ড দাবি করে ১ বছর গন্ধ কোনো পরিবর্তন হবে না। যেটা কেবল মাত্র চটকদার বিজ্ঞাপন ছাড়া কিছুই নয়।
নবান্নের অভিজ্ঞতা ও গবেষণা
গত এক বছরে নবান্ন টিম বিভিন্ন অনলাইন শপ থেকে একাধিক প্রিমিয়াম কোয়ালিটির ঘি-এর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করেছে। দেখা গেছে—
সময়ের সাথে সাথে সেসব ঘি-এর গন্ধ বদলেছে।
কিছু স্যাম্পল থেকে টক গন্ধ, কিছু থেকে পোড়া গন্ধ, আবার কিছু থেকে পুরনো তেলের গন্ধ পাওয়া গেছে।
এগুলো প্রমাণ করে যে শুধু “প্রিমিয়াম” লেখা বা সুন্দর প্যাকেজিং মানেই খাঁটি ও টেকসই ঘি নয়।
প্লাস্টিক জার বনাম কাচের জার
প্লাস্টিক জারে রাখা ঘি সময়ের সাথে দ্রুত গন্ধ ও স্বাদ নষ্ট করে ফেলে। যত ভালো মানের ঘি-ই হোক, প্লাস্টিক জারে বেশি দিন টেকসই থাকা কঠিন। তাই নবান্ন সবসময় কাঁচের জারের ঘি কিনতে ও কাঁচের জারে সংরক্ষন করতে পরামর্শ দেয়।
কাচের জারে রাখা ঘি তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। এতে ঘি-এর গুণগত মান ভালো থাকে। তবে কয়েক মাস পর কড়া গন্ধ হালকা হয়ে যাওয়া খাঁটি ঘির স্বাভাবিক বৈশিষ্ট্য। কারণ সময়ের সাথে সাথে খাঁটি ঘি এর ঔষধি গুন বাড়লেও মিষ্টি জালের গন্ধ কমতে থাকে।
কৃত্রিম ফ্লেভার যুক্ত ঘি
বাজারে এবং কিছু অনলাইন শপে পাওয়া যায় নকল বা আর্টিফিশিয়াল ঘির ফ্লেভার। এসব ফ্লেভার মেশালে ঘি দীর্ঘ সময় ধরে একই রকম সুন্দর গন্ধ ধরে রাখতে পারে। কিন্তু এগুলো আসল নয়, বরং শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
খাঁটি ঘি হলে সময়ের সাথে এর গন্ধ কিছুটা কমবে—কিন্তু গুণাগুণ কমবে না। রান্নার সময় বা খাবারের সাথে ব্যবহার করলে খাঁটি ঘির আসল সুবাস আবারও পাওয়া যাবে। তাই যদি ঘি খাঁটি হয়, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ।
কেন নবান্ন ঘি কাচ ও প্লাস্টিক দুই ধরনের জারেই পাওয়া যায়?
নবান্ন সবসময় গ্রাহকের পছন্দকে গুরুত্ব দেয়। তাই আমরা দুই ধরনের প্যাকেজিং—কাচের জার এবং প্লাস্টিক জার—দুটোই অফার করি।
প্লাস্টিক জার: অনেক গ্রাহক প্লাস্টিকের জার পছন্দ করেন কারণ এটি হালকা, ব্যবহার সহজ এবং ভেঙে যাওয়ার ঝুঁকি নেই এবং বেশিরভাগ ব্র্যান্ডও এ ধরনের প্যাকেজিং ব্যবহার করে। বিশেষ করে দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্লাস্টিক জার অনেকের জন্য সুবিধাজনক।
কাচের জার: অন্যদিকে, অনেক স্বাস্থ্যসচেতন ক্রেতা কাচের জারকে প্রাধান্য দেন। কারণ, কাচের জারে ঘি দীর্ঘ সময় গুণগত মান ধরে রাখে। প্লাস্টিকের জারে বেশি দিন সংরক্ষণ করলে ঘি-তে টক বা কষাক্ত গন্ধ হওয়ার ঝুঁকি থাকে। কাচের জারে এমন আশঙ্কা অনেক কম।
তবে খাঁটি ঘি সময়ের সাথে সাথে একটু গাঢ় রং ধারণ করে এবং প্রথম দিককার কড়া মিষ্টি সুবাস কিছুটা কমে আসে—যা আসলে ঘির স্বাভাবিক বৈশিষ্ট্য। বরং সময়ের সাথে সাথে খাঁটি ঘির ঔষধি গুণ বাড়তে থাকে।




